বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ১৯ কূটনীতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৮টি দেশের ১৯ জন কূটনীতিক। আজ রবিবার দুপুরে তারা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং মিয়ানমারের বাস্তুতচ্যুত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রদূতগণ কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সাথে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, বিদেশি রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ক্যাম্পে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পরে দুপুর দেড়টার দিকে কূটনীতিকরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকারী ১৮ দেশ হচ্ছে, বসনিয়া হারজেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ফিজির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে এসব দেশের কূটনীতিকরা বাংলাদেশ সফরে এসেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ