বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আজ দুপুর ২.৩০ মিনিটে আল্লামা বরকতপুরীর জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

সিলেট আজাদ দ্বীনী এদারায়ে তালিম শিক্ষাবোর্ডের দীর্ঘ দিনের মহাসচিব ও দরগাহ মাদরাসার মুহাদ্দিস আল্লামা আবদুল বাছিত বরকতপুরীর জানাযায় নামাজ আজ দুপুর ২.৩০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে।

মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা উনাইস জানাযার নামাজে ইমামতি করবেন।

আজাদ দ্বীনী এদারার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাছিত বরকতপুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। তিনি সাত ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

মাওলানা আবদুল বাছিত বরকতপুরী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দীন ছিলেন। ইসলাম ও দীনি শিক্ষায় রেখেছেন অসামান্য অবদান। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি ছিলেন। জামিয়া গহরপুর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন বেশ কিছুদিন।

তার মৃত্যুতে আল্লামা মাহমুদুল হাসানসহ দেশের শীর্ষ আলেমগণ শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আল্লামা বরকতপুরীর জানাযার নামাজ সিলেট গহরপুর হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ