বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি নারীরা মোটরসাইকেল, ট্রাকও চালাতে পারবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাড়ি চালানোর অনুমতির পর এবার মোটরসাইকেল ও ট্রাক চালানোর অনুমতি মিলেছে সৌদি আরবের নারীদের। স্থানীয় সময় শুক্রবার দেশটির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ট্রাফিক বিভাগের বরাত দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, সেপ্টেম্বরে জারি করা রাজকীয় অধ্যাদেশের অধীনে গাড়ির পাশাপাশি নারীরা ট্রাক ও মোটরসাইকেলও চালাতে পারবেন। ২০১৮ সালের জুন থেকে এই আইন বাস্তবায়ন করা হবে। বর্তমানে দেশটিতে শুধু পুরুষরাই মোটরসাইকেল চালাতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। দেশটি ‘ভিশন-২০৩০’ নামে একটি সংস্কার কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে রয়েছে তেলের ওপর নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনা, তরুণ নাগরিকদের কর্মসংস্থানে নতুন নতুন খাত তৈরি, নারীর ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের ওপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো।

শুরুর ধাপ হিসেবে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ২০১৮ সালের জুন মাস থেকে ওই আদেশ বাস্তবায়ন হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ