বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মহিউদ্দিন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগরীর চশমা হিলে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীকে।

ষোলশহরের চশমাপাহাড় জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে শুক্রবার  সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে বাদ আসর বন্দরনগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে লাখো মানুষের অংশগ্রহণে সাবেক মেয়রের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আওয়ামী লীগ নেতা মারা যান।

দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, কিডনি ও ডায়াবেটিস রোগের সমস্যায় ভুগছিলেন মহিউদ্দিন চৌধুরী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ