বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ট্রাম্পের অযৌক্তিক ঘোষণা মুসলমানদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পের জেরুসালেম ঘোষণা বিশ্বব্যাপি চরম অরাজকতা সৃষ্টি করে। বিশ্ব শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করে ট্রাম্প বিশ্বব্যাপি নিন্দার পাত্রে পরিণত হয়েছে।

তার এই অযৌক্তিক ঘোষণা মুসলমানদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। আমরা তা রপ্রতি আহ্বান করছি যেন অবিলম্বে এই ঘোষণা প্রত্যার করা হয় এবং চেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দেয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জেলা সভাপতি মাওলানা আসলাম।

গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে কুসুমবাগ হয়ে চৌমোহনা দেওয়ানী মসজিদ-এর সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়।

জেলা সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমদএর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শ্রমীক আন্দোলন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা সুলাইমান আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি  ইউসুফ আহমদ মনসুর, সাধারন সম্পাদক জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ