বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোট মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দরগাহ মাদরাসা সিলেটের সাবেক সিনিয়র মুহাদ্দিস, আযাদ দ্বীনি এদারা বোর্ডের মহাসচিব, দেশবরেণ্য আলেমে দীন, মুহতারাম হজরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

শোক বাণীতে মুফতী ফয়জুল্লাহ বলেন, হযরত মরহুম রহ.'র জন্য আমি মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি। আল্লাহ! আপনি আপনার এই অলি, মুখলিস আলেম বান্দাহকে আপনার রহমতের শীতল চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

তিনি আরো বলেন, আল্লামা মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী সাহেব রহ.'র ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার ও প্রিয় মানুষরা যা হারিয়েছে তার তুলনা চলে না । তাঁদের প্রতি গভীর সমবেদনা। মরহুমের আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

‘আলেম সমাজ মাঠে নামলে আপনি পালাবার সুযোগ পাবেন না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ