বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

লাইফ সাপোর্টে মহিউদ্দিন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরার দুদিনের মাথায় মারত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তিকরা হয়।

বৃহস্পতিবার রাতে মহিউদ্দিনে চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার বাবার অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানান। এসময় দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন তিনি।

নওফেল জানান, বৃহস্পতিবার নিয়মিত ডায়ালাইসিস করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।এরপর তাকে নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

উল্লেখ্য গত ১১ নভেম্বর হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নেয়া হয়। পরদিন দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ