বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্সের ইসরায়েল সফর স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেম নীতির কারণে মধ্যপ্রাচ্যে চলমান বিক্ষোভের মধ্যে ইসারায়েল সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মাইক পেন্সের মুখপাত্র আলিসা ফারাহ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে মার্কিন সিনেটে ট্যাক্স বিল পাশ করার জন্য তিনি দেশে থাকবেন। এ কারণে তিনি মধ্যপ্রাচ্য সফর সংক্ষি্প্ত করছেন।

তার শনিবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে সফরটি সংক্ষিপ্ত করে এবার তিনি শুধু মিসর যাবেন। মঙ্গলবার তার মিসর যাওয়ার কথা রয়েছে।

গত ৬ ডিসেম্বর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর ফিলিস্তিন জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়।

পূর্ব নির্ধারিত ওই সফর সূচিজ অনযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মাইক পেন্সের বৈঠকের কথা ছিল। তবে এখন সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।

আব্বাসের কূটনৈতিক মুখপাত্র মাজদি আল-খালিদি বলেছেন, ফিলিস্তিনে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠক হবে না। জেরুসালেম সংক্রন্ত সিদ্ধান্তে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ