বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন ডোনাল্ড ট্রাম্প’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প৷ জেরুসালেমকে ইজরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সে বিশ্বমুসলিমের কলিজায় ছুরিকাঘাত করেছে৷

ইহুদি-খ্রিষ্টান মুসলমানের জাতীয় দুশমন৷ বিশ্বের দেড়শ কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদি ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে৷

গতকাল (১৪ ডিসেম্বর) জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর আহরন্দ, ঘাটিয়ারা ব্রাক্ষণবাড়িয়া-এর উদ্যোগে ২দিনব্যাপী ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, প্রয়োজনে দেড়শ কোটি মুসলমানের তাজা রক্তের বিনিময়ে হলেও বায়তুল মুকাদ্দাস ইহুদিদের হাত থেকে মুক্ত করতে হবে৷ বায়তুল মুকাদ্দাস মুসলমানদের; ফিলিস্থিন মুসলমানদের৷ জারজ রাষ্ট ইজরাইলের কোন কর্তৃত্ব ফিলিস্থিন এবং বায়তুল মুকাদ্দাসে চলবে না৷

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি৷

দুইদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি জাফর আহমদ ঢালকানগর ঢাকা, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা যুবাইর আহমদ আনসারী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ