বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার সু চির খেতাব ফিরিয়ে নিল ডাবলিন সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে পড়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ড প্রত্যাহার করা হয়েছে।

আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ডের তালিকা থেকে সু চির নাম অপসারণ করেন বলে জানিয়েছে বিবিসি।

আয়ারল্যান্ডের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, ৬২ কাউন্সিলরের মধ্যে সু চিকে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

সু চিকে এ খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপতারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।

গত ২৫ আগস্ট সেনা অভিযানের পর থেকে সহিংসতার কারণে প্রাণ বাঁচাতে রাখাইন থেকে পালিয়ে আসছে মুসলিম রোহিঙ্গারা। এ পর্যন্ত আট লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

রোহিঙ্গাদের রক্ষায় নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চি ভূমিকা না রাখার জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন।

এর আগে নভেম্বরে সু চির ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলে কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ