বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১৯ ‍ডিসেম্বর চুক্তি করতে ঢাকা আসছে মিয়ানমার প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ-এর একটি প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকা ও নেইপিদোর মধ্যে দ্বিপাক্ষীয় চুক্তি করতে আসছেন।

ফ্রান্স সফররত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় তিনি একথা জানান।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানান যে, রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং এই সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ