বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সরকার এতো বিদ্যুৎ উৎপাদন করে তা যায় কোথায়? রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের নামে সরকারের লোকজন পকেট ভারি করেছে। দেশে বিদ্যুতের উৎপাদন বাড়েনি। বেড়েছে দুর্নীতি।

এ সময় তিনি বিদ্যুৎ নিয়ে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন।

আওয়ামী লীগ ২০০১ সালে রেখে গিয়েছিল ১৮০০ মেগওয়াট বিদ্যুৎ, বিএনপির ৫ বছরে সেটা ৩২০০ মেগওয়াটে উন্নীত করা হয়। আমি সরকারের উদ্দেশে বলতে চাই এত বিদ্যুৎ উৎপাদন করলেন সে বিদ্যুৎ গেল কোথাও। এ শীতের দিনেও শহরে দিনে তিন চার বার লোডশেডিং হয়। গ্রামেতো বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।

প্রধানমন্ত্রী বললেন, বিএনপি ১৬শ’ আওয়ামী লীগ দিয়েছে ১৬ হাজার মেগওয়াট বিদ্যুৎ। দেশবাসী এই মিথ্যাচার সম্পর্কে ওয়াকেফহাল।

সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন ও সাবেক সাংসদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ