বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘জিন্স পরা মেয়েদের কোনও ছেলেই বিয়ে করবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। সম্প্রতি এমন এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা সত্যপাল সিং। তিনি ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীও।

মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। একটি অনুষ্ঠানে সত্যপাল সিং দাবি করেছেন, জিন্স পরা মেয়েদের কোনো ছেলেই বিয়ে করবে না৷

তিনি বলেন, বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান৷ এই ধরনের সামাজিক অনুষ্ঠানে মেয়েরা কেন শাড়ি পরবে? এই নিয়েই প্রশ্ন তোলেন তিনি৷ পাশাপাশি তিনি দাবি করেন, যদি বিয়ের মণ্ডপে কোনো নারী জিন্স পরে আসেন তাহলে সে বিবাহযোগ্য নয়৷ এমনকি কোনো ছেলেই তাকে বিয়ে করবে না বলেও মন্তব্য করেন তিনি৷ এমনকি ওই নারীরা ছেলেদের কাছে অশ্রদ্ধার পাত্রী হয়ে উঠবে৷

গোরখপুরের মহারানা প্রতাপ শিক্ষা পর্ষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে এমনই এক বিতর্কিত মন্তব্য করেন সত্যপাল সিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া বিজেপির আরও নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কিন্তু এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করেননি কেউই।

উল্লেখ্য, নারীদের পোশাক নিয়ে এই ধরনের মন্তব্য ভারতে নতুন নয়৷ ধর্ষণকাণ্ড থেকে শুরু করে পুরুষদের উত্তেজিত করাসহ সব কিছুর জন্যই বেশিরভাগ ক্ষেত্রে নারীদের পোশাককেই মনে দায়ী করেন ভারতের অনেকে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ