বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আবার গাজায় ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে। সোমবার দুদফা হামলা চালায় ইসরাইল।

ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। বরাবরের মতোই এবারো ইসরাইল বলেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়।

চলতি সপ্তাহে ইসরাইল বেশ কয়েক দফা বিমান হামলা চালালো। বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নিয়ে যখন ফিলিস্তিনসহ পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল অনেকটা নিয়মিতভাবে গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী সেনাদের এসব হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে হামাস।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে গাজার জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। খাদ্য ও ওষধুসহ জরুরি পণ্য পাওয়ার কোনো ব্যবস্থাই গাজাবাসীর জন্য খোলা নেই। উপায়হীন হয়ে হামাস ও অন্য কয়েকটি সংগঠন মাটির নিচ দিয়ে সুড়ঙ্গপথ খুঁড়ে কিছু কিছু পণ্য আনার ব্যবস্থা করে থাকে। গাজাকে এখন বলা হচ্ছে-বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।

সূত্র:  পার্সটুডে/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ