বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাজীপাড়ার দস্তারবন্দী ও ইসলাহী মাহফিল ১৩ ও ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল কাইয়ুম শেখ: আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওয়ানবাড়ী সংলগ্ন মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় এ যাবৎকালের ফারেগীন ছাত্রদের দরস্তারবন্দী উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আমীন পালনপুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের শায়খ নাসির বিল্লাহ ও ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতি সালমান মানসুরপুরী।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিবে আজম মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জের ডিআইটি প্লট জামে মসজিদের খতিব ও হাজীপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ মাওলানা আবদুল আউয়াল।

মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা উমর ফারুক সন্দ্বিপী, মুফতী মানুসূরুল হক, মাওলানা ড. মুশতাক আহমাদ, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মফতী আবু সাঈদ,   মুফতি জাফর আহমাদ, মাওলানা ফয়জুল্লাহ ও শাইখুল কুররা হাফেয আবদুল হকসহ দেশবরেণ্য আরো অনেক ওলামা মাশায়েখ!

বুধবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতের পর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

ইতোমধ্যেই মাহফিলের আনুষঙ্গিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে। মাহফিলে আসা মেহমানদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ শহর কিংবা পঞ্চবটি থেকে রিকশাযোগে কাশীপুরের দেওয়ানবাড়ী সংলগ্ন হাজীপাড়া মাদরাসায় যেতে হবে। কোনো প্রয়োজনে ০১৭৪৩৮৩৮৯৫৯ যোগাযোগ করে সহযোগিতা নেওয়া যেতে পারে।

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ