বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দিনের ৮ ঘণ্টাই টিভি দেখে পার করেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনে ৮ ঘণ্টাই টেলিভিশন দেখে কাটান।

প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে তিনি টেলিভিশন দেখার মাধ্যমে কাজ শুরু করেন। তিনি তার প্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি প্রথম দেখেন।

পরে তিনি সিএনএন এবং এমএসএনবিসি দেখেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার সিএনএনের সংবাদকে ‘ভুয়া সংবাদ’ বলে আখ্যায়িত করেন। পত্রিকাটি ট্রাম্পের ৬০ জন উপদেষ্টা, বন্ধু এবং কংগ্রেস সদস্যদের সঙ্গে আলাপ করে প্রতিবেদনটি তৈরি করেছে।

সম্প্রতি এশিয়া সফরে ট্রাম্প বলেছিলেন, তিনি খুব একটা টেলিভিশন দেখেন না। যারা এটা প্রচার করে তারা ভুয়া তথ্যের ভিত্তিতে করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার মিসিসিপিতে একটি মানবাধিকার জাদুঘরের উদ্বোধন করেন।

বর্ণবাদী কার্যকলাপের জন্য তার এই অনুষ্ঠান বয়কট করেন আফ্রিকান-আমেরিকান নেতৃবৃন্দ।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ