বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার মুহতামিম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কদমতলীর ধনীয় এলাকায় এক মাদরাসার মুহতামিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। তার নাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম (২৭)।

হাফেজ শফিকুল ইসলাম কদমতলী থানাধীন ধনীয় ক্লাব সংলগ্ন আল-কারিম বালিকা মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি শরীয়তপুরের পালং উপজেলার আবদুস সালামের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই মাদরাসায় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, মাদরাসায় শিক্ষাদানের সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ