বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসলামী আন্দোলনের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টায় পল্টনের বায়তুল মোকাররম উত্তর গেটে অস্থায়ী মঞ্চে বক্তৃতার মাধ্যমে কর্মসূচি শুরু করেন দলটির নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যাপক আন্দোলন শুরু হয়ে। গত শুক্রবার পল্টনে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শুক্রবারের সেই কর্মসূচি থেকে ১১ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সায়্যিদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

আজ সকাল ৯টার পর থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পল্টনের বায়তুল মোকাররমে।

বায়তুল মোকাররম থেকে আওয়ার ইসলামের প্রতিনিধি জুনায়েদ শোয়েব জানান, হাফেজ নাজমুল হাসান সাকিবের কুরান তেলাওয়াতের মাধ্যমে গনমিছিল পূর্ব সমাবেশ শুরু হয়। নেতাকর্মীরা জড়ো হওয়ার সুবিধার্থে এখানে বেশ কিছুক্ষণ সমাবেশ হবে। নেতারা বক্তব্য দেবেন। দুপুর ১২টার পর রওনা দেবেন মার্কিন দূতাবাস অভিমুখে।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ