বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোহিঙ্গা শিশুদের পাঠদান করলেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি কাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

গতকাল শনিবার বেলা ১০টায় তিনি ত্রাণ বিতরণ করেন।

বাংলাদেশে আল্লামা সাইয়েদ আরশাদ মাদানির সফরসঙ্গী ও জামিয়া হোসাইনিয়া আরজাবাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া আওয়ার ইসলামকে জানান, সাইয়েদ আরশাদ মাদানি গতকাল বেলা ১০ থেকে ১২ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন এবং জমিয়তে উলামায়ে হিন্দের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তিনি আরও জানান, সাইয়েদ আরশাদ মাদানি রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ, খাবার, শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

এ সময় তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা শোনেন এবং ক্যাম্পে প্রতিষ্ঠিত মাদরাসায় সবক প্রদান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, সাইয়েদ আহমাদ রাশেদি, সিলেট কোরিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহসিন আহমদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ