বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ালো জমিয়ত উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজস্থানে লাভ জিহাদের নাম দিয়ে মালদার বাসিন্দা আফরাজুলকে কুপিয়ে পুড়িয়ে খুন করার তীব্র নিন্দা জানিয়ে আফরাজুলের পরিবারের পাশে দাড়ালো জমিয়ত উলামায়ে হিন্দ।

আসাম রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি তথা সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী'র উদ্যোগে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক লক্ষ টাকা দেওয়া হবে যা আফরাজুলের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এনিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এ ঘটনা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত। দেশের ধর্মনিরপেক্ষতা,আইনের শাসন ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। এই ন্যক্কারজনক কাণ্ডের তীব্র নিন্দা জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিদ্দিকুল্লা চৌধুরী।

পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রাজস্থান নিবাসী আফরাজুলের ভাগ্নে মুশারফফের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এ ঘটনা আন্তঃরাজ্য সম্পর্কের উপর কুপ্রভাব ফেলতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেন। তিনি জমিয়ত কর্মীদের উদ্দেশ্যে বলেন শান্তি সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে আপনারা যে ভূমিকা পালন করেছিলেন তাতে আরও গতি সঞ্চারিত করতে হবে। যে কোনো মূল্যে জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে হবে।

রাজস্থান জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন। ওখানে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেবিষয়ে রাজস্থানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা বৈঠক করতে চলেছেন। রাজস্থান জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহদ খত্রী সাহেব এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লির কেন্দ্রীয় জমিয়তের কাছে পাঠিয়েছেন।

উল্লেখ্য শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের পরামর্শক্রমে মালদা জেলা জমিয়ত উলামার সম্পাদক হাফিজ নজরুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল আফরাজুলের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সংগে সাক্ষাৎ করেন।

জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী সিদ্ধান্ত নিয়েছেন যে এই অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে আইনি লড়াই জমিয়ত উলামায়ে হিন্দ লড়বে। এ বিষয়ে তারা রাজস্থান রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দ,পশ্চিমবঙ্গ রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দ ও মালদা জেলা জমিয়তের নেতৃত্বের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছেন।

সুত্র: অনলাইন মুর্শিদাবাদ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ