শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

‘মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার বদলে শান্তি নষ্টের চেষ্টা করছে জাতিসংঘ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি অভিযোগ করেছেন, জাতিসংঘ মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করার বদলে শান্তি নষ্টের চেষ্টা করছে।

শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক জরুরি বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ব্যাপারে হ্যালি বলেন, ‘জেরুজালেম যে ইসরায়েলের রাজধানী এই ঘোষণা অবশ্যই তার স্বীকৃতি।’

‘যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ’ দাবি করে হ্যালি বলেন, ‘ইসরায়েল অথবা কোনো রাষ্ট্রীয় জোট, ইসরায়েলের বিরুদ্ধে যাদের অবজ্ঞা প্রমাণিত তাদের জাতিসংঘের চুক্তি ভঙ্গ করা উচিৎ হবে না।’

উল্লেখ্য, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।

ট্রাম্পের ঘোষণায় ঈশ্বর কাঁদছেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ