শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

এবার দিল্লি মসজিদকে ‘যমুনা দেবীর মন্দির’ দাবি করল বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দিল্লির ঐতিহাসিক জামে মসজিদকে ‘যমুনা দেবীর মন্দির’ বলে দাবি করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।

তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, মোঘল সম্রাটরা প্রায় ছয় হাজার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। দিল্লির জামে মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির, তাজমহল ছিল তেজো মহালয়া। খবর হিন্দি সিয়াসত ও পার্সটুডের।

তার দাবি, কমপক্ষে সাড়ে ছয় হাজার এমন হিন্দু স্থাপনা রয়েছে। যদি রাম মন্দির নিয়ে নিষ্পত্তি না হয় তাহলে সব দাবি করা হবে।

তিনি বলেন, অযোধ্যায় কেবল হিন্দুদের দাবি থাকতে পারে, আর কারো নয়। অযোধ্যায় পুজো হচ্ছে, তা হতে থাকবে। ওই ভূমি রামের এবং রামেরই তা থাকবে।

বিনয় কাটিয়ার আরও বলেন, ‘আমরা কেবল তিন স্থানের দাবি জানিয়েছি। রামের জন্মস্থান, কৃষ্ণের জন্মস্থান এবং বিশ্বনাথ মন্দির। অন্যথায় জামে মসজিদও যমুনা মন্দির ছিল এবং তাজমহলও তেজোমহালয়া মন্দির ছিল। আমরা বিতর্ক বাড়াতে চাই না যদি মন্দির নির্মাণ হয় তাহলে বিতর্ক শেষ হয়ে যাবে।’

এদিকে, বিনয় কাটিয়ার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি ইমাম সাজিদ রশিদি।

তিনি বলেন, ‘এটা ঠিক যে এসব লোক দেশে বিদ্বেষের রাজনীতি এবং সন্ত্রাস ছড়াতে চান। তারা দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় কিন্তু এই দেশ হিন্দু রাষ্ট্র হতে পারে না, কারণ এটি বহু সংস্কৃতির দেশ।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ