শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ইহুদি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি শহীদ, আহত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোটা ফিলিস্তিন আজ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ করতে গিয়ে ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হয়েছেন ২ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৩০০ ব্যক্তি।

বিক্ষোভ হয়েছে খোদ বায়তুল মুকাদ্দাস শহরে; পশ্চিম তীর ও গাজা শহর উপত্যাকাও বাদ যায় নি।

অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। প্রকৃতপক্ষে সেখানে গতকাল (বৃহস্পতিবার) থেকেই সংঘর্ষ চলছে। পশ্চিম তীরের হাসাপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৫০ জনের বেশি আহত হয়েছেন এবং এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে পাঠাতে হয়েছে। ফিলিস্তিনের বিক্ষোভ-প্রতিবাদ ছত্রভঙ্গ করতে ইসরাইলি সেনারা রাবার বুলেট ও টিয়ারগ্যাসের শেল ব্যবহার করে।

পশ্চিম তীরের আল খলিল, নাবলুস, জেনিন, তুলকারাম ও জেরিকো শহরেও বিক্ষোভ হয়েছে। একইভাবে বিক্ষোভ হয় পূর্ব বায়তুল মুকাদ্দাস ও গাজা উপত্যকায়।

এর মধ্যে গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসরাইলি সেনাদের তাজা গুলিতে অন্তত চার ফিলিস্তিনি আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনিরা বুধবার থেকে তিনদিনের বিক্ষোভের ডাক দিয়েছে এবং ফিলিস্তিনের স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। -পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ