আওয়ার ইসলাম: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আল কুদস বা জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্বসমাবেশ আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেইটে মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।
অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসিরুদ্দিন মুনির, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি হারুন ইজহার, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সরোয়ার কামাল আজিজী, মহানগর নেতা মাওলানা হাফেজ ফায়সাল, জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, মাওলানা জালাল উদ্দিন
মাওলানা আলমগীর, মাওলানা সায়েমুল্লাহ, মাওলানা ইকবাল খলিল, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা মাওলানা জুনাইদ জওহার, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোস্তফা ফায়সাল, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নাজমুল হাসান, কারী আবু রায়হান, মাওলানা নাজমুস সাকিব প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, চরম বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। এই স্বীকৃতির ঘোষণা মুসলমানরা মেনে নিবে না। ট্রাম্প মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরাইলের স্বার্থে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম অধিবাসীদের স্বাধীনতার স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছেন।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ট্রাম্পের এই ঘোষণা আমেরিকার জনগণের নয়। আমেরিকার রাষ্ট্রীয় নীতিকে উপেক্ষা করে তিনি ব্যক্তিগত কায়েমী উদ্দেশ্যেই এই ঘোষণা দিয়েছেন। এমনকি তিনি জাতিসংঘের ২৪২ ও ৩৩৯ নং রেজুলেশন লংঘন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শের তোয়াক্কা করেননি। মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ করেছে।
তিনি বলেন, মুস