মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা

মরনোত্তর দেহ দান,ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আধুনিক পৃথিবীতে মরনোত্তর দেহ দান একটি আলোচিত স্বাভাবিক ব্যপার। অনেকেই মরার আগে বিভিন্ন মেডিকেলে কিংবা গবেষণাগারে নিজের দেহ দান করে যান।

অনেকে আবার শরীরের বিশেষ কোনো অঙ্গ যেমন চোখ, কিডনি ইত্যাদি অন্য কাউকে দান করার ঘোষণা দিয়ে যান। ব্যক্তির মৃত্যুর পর তার গোটা দেহটাকে কাটাছেড়া করে গবেষণার কাজ করে গবেষকরা। কিংবা কোনো অঙ্গ অন্য কারো শরীরে প্রতিস্থাপন করা হয়।

প্রশ্ন হলো এভাবে মৃত্যুর আগে মরনোত্তর দেহ দান করা ইসলামে জায়েয আছে কিনা। এ বিষয়ে ইসলামি শরিয়ত  কী বলে।

ফাতওয়ায়ে শামী’র দ্বিতীয় খন্ডের ২৪৫ পৃষ্ঠায় বলা হয়েছে, মৃত্যুর পূর্বে দেহ বা চক্ষু দান করা জায়েজ নেই। কারণ ঐ ব্যক্তি তার দেহের মালিক নয়। না, মৃত্যুর আগে। না, মৃত্যুর পরে।

সুতরাং বুঝা গেলো, মরনোত্তর দেহ দান করা জায়েজ নেই। এমনকি মরনের আগেও নেই। কারণ মানুষ তার দেহের মালিক নিজে নয়। বরং এর মালিকানা কেবল আল্লাহ তাআলারই।

সুত্র: ফাতওয়ায়ে মাদানিয়া ২য় খন্ড, পৃষ্ঠা ২৫৯।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ