বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মুক্ত দিবসে 'আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুক সংগঠনের শহরজুড়ে ভিন্ন আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী, ব্রাক্ষনবাড়িয়া: আগামী ৮ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভিন্ন আঙ্গিকে দিবসটি পালনের জন্য প্রতি বছরের মতো এবারও ভিন্নতর আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ফেসবুক ভিত্তিক সংগঠন 'আমরাই ব্রাহ্মণবাড়িয়া’।

তাদের এবারের আয়োজন 'রঙিন হবে আমাদের স্কুল’। অর্থাৎ বিদ্যালয়ের দেয়াল (সীমানা প্রাচীর) বিজ্ঞাপন মুক্ত করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ছড়িয়ে দেয়া। অনন্য এই আয়োজনে রঙিন হয়ে ওঠছে ব্রাক্ষ্মনবাড়িয়া শহরের অর্ধশত স্কুলের বাহ্যিক চেহারা। তাদের এই কর্মসূচির আওতায় শহরের প্রাচীন বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও গভঃ মডেল গার্লস হাই স্কুলের দেয়ালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন মুছে সেখানে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা। একই দৃশ্য দেখা যায় শহরের গোকর্ণ সড়কে গিয়েও। সেখানকার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালের ব্লকে আঁকা হচ্ছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও পাক হানাদারদের সঙ্গে মুক্তিকামী জনতার সম্মুখযুদ্ধের ছবি।

এবার প্রায় ৫০টি ব্লকে ছবি আঁকা হচ্ছে। বেশিরভাগ ব্লকেই আঁকার কাজ শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ৫২’র ভাষা আন্দোলন, বদ্ধভূমি, ৭১’র চিঠি ও গণহত্যার ছবিও আঁকা হয়েছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা চিত্রশিল্পীদের এ কর্মযজ্ঞ তদারকি করছেন ‘রঙিন হবে আমাদের স্কুল’ কর্মসূচির সমন্বয়ক কাজল সাহা ও সহ-সমন্বয়ক জেবিন ইসলাম। অঙ্কন সহযোগিতায় রয়েছে ‘শিশু নাট্যম’ নামে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি সংগঠন।

আগামী ৮ ডিসেম্বর সকাল ৮টা ৮মিনিটে ‘রঙিন হবে আমাদের স্কুল’ কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। উক্ত অনুষ্টানে উপস্থিত থাকবেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সায়েরা বেগম, একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলায়মান সুখন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, জলের গান ব্যান্ড সদস্য রানা সারোয়ার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মনির ও ক্ষুদে গানরাজ বà¦