বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্ষমা না করার কঠিন পরিণতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহ হাকীম মোহাম্মদ আখতার দা.বা

হযরত হাকীম আখতার সাহেব বর্ণনা করেন যে, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. বলেছেন, যখন কেউ আমার কাছে ক্ষমা চায় আমি সাথে সাথে ক্ষমা করে দেই। কেননা আশরাফ আলীরও তো ক্ষমার প্রয়োজন আছে। কিন্তু অনেক উস্তাদ, অনেক মা-বাবা, মূর্খ প্রকৃতির হয়। তাদের কাছে ক্ষমা চাওয়া হলে বলে তোমাকে ক্ষমা করব না। আমার জানাযায়ও তুমি শরীক হবে না। আপনি কি জানেন? যে ব্যক্তি ক্ষমাপ্রার্থী মুসলমান ভাইকে ক্ষমা না করে তার জন্য কত বড় সাজা নির্ধারিত রয়েছে।

প্রিয় নবী হযরত মোহাম্মদ স. বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ক্ষমা প্রার্থনাকে গ্রহণ না কেরে সে যেন আমার হাউজে কাওসারের নিকট না আসে। (জামেউস সগীর: ১৫৮:১)

চিন্তা করুন কিয়ামতের দিন কী পরিমাণ পিপামা লাগবে। হাশরের দিনে শাফায়াতকারী হাউজে ককাওসারের মালিকের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে।

সুত্র: মাওলানা আহমদ আলী অনূদিত, মাকতাবাতুল আখতার প্রকাশনী থেকে প্রকাশিত কিতাব “আপনজনের হক”  পৃষ্ঠা ২৪-২৫।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ