শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে পাইওনিয়ারের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী তরুণ উলামায়ে কেরামগণের সেবামূলক সংগঠন পাইওনিয়ার সোস্যাল অর্গানাইজেশন ফ্রান্স‘র প্রতিনিধিদল গত ২ ডিসেম্বর শনিবার টেকনাফের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

তারা মিয়ানমার রাখাইন রাজ্যে থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সার্বিক খোঁজ এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন।

সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও জামেয়া নয়াসড়ক সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতি হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে ৯ সদস্যের এই কাফেলা কক্সবাজার উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করবেন।

উল্লেখ্য, একই সংগঠনের তরফ থেকে চলিত বছরের ফেব্রুয়ারি মাসে সেখানে একটি প্রতিনিধি দলের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়। বিজ্ঞপ্তি