মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শরীরের বাড়তি ওজন ও মেদ দ্রুত কমাতে যা খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়তি ওজন আর মেদ নিয়ে কার না টেনশন। এ টেনশনে নানারকম কসরত করতে ছাড়েন না মুটিয়ে যাওয়া ব্যক্তিরা। কিন্তু সহজে এর প্রতিকার হয় না বললেই চলে।

সম্প্রতি শরীরের ওজন দ্রুত কমাতে এক মোক্ষম বস্তু আবিস্কার করেছেন বিজ্ঞানীরা। মাত্র দুটি জিনিসে দ্রুত কমবে এই আপদ। জিনিস দুটো হলো- টক দই আর হলুদ।

এই দুটির মিশ্রণ টানা তিন সপ্তাহ খেলে ঝরে যাবে বাড়তি মেদ। সঙ্গে থাকা নানারকম উপশমও দূর হয়ে যাবে।
প্রতিদিন সকালে এই ম্যাজিক মিক্সচারটি খেলে মিলবে দারুণ ফল। তাছাড়া হলুদ একপ্রকার কেমিক্যাল প্লান্ট।

এতে রয়েছে ফিলোস্টেরল, যা শরীরের কোলেস্টেরলকে দূর করতে সাহায্য করে। মেটাবলিজমকে কমাতেও হলুদের গুণ অপরিহার্য।

সম্প্রতি ইরানের মেডিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই মিক্সচারটি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। মোট ৪৪ জন নারীদের উপর পরীক্ষা করা হয়েছিল। যাদের সকলেরই ওজন সংক্রান্ত সমস্যা রয়েছে।

৪৪ জন নারীকে দুটি দলে ভাগ করে দেওয়া হয়। একটি দলকে প্রতিদিন টক দই ও হলুদ গুঁড়োর মিশ্রণ খেতে দেওয়া হয়। তিন মাস পরে দেখা যায়, যারা হলুদ ছাড়া টকদই খেয়েছেন, তাদের অবস্থার পরিবর্তন হয়নি। আর যারা মিশ্রণের দুটি জিনিসই খেয়েছেন, তাদের প্রায় ৬ কিলো ওজন কমে গেছে!