বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সই হওয়ার পরদিনই এ দাবি করলো সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ড শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া সম্মতিপত্রে কী আছে- তা এখনও আমরা দেখিনি। শরণার্থীদের অবশ্যই ফিরে যাওয়া অধিকার আছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের ফেরার বিষয়টি স্বেচ্ছায় এবং নিরাপদ হওয়া জরুরি বলে বিষয়টিতে জোর দেন তিনি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ফেরার বিষয়টি সমাধান হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের মধ্যে রোহঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

তবে ওই সম্মতিপত্রে কী আছে, তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। এরইমধ্যে জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ