মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


তাবলীগের সঙ্কট নিরসনে নিজামুদ্দীনের উদ্যোগ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব
সম্পাদক

তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসনে উদ্যোগী হয়েছেন দিল্লির নিজামুদ্দীন মারকাজের মুরব্বি (আমির) মাওলানা সাদ কান্ধলভী। উদ্যোগ হিসেবে তিনি শুরুতেই তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বি হজরতজি মাওলানা ইবরাহিম দেওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জানা যায়, ২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় মাওলানা ইবরাহিম দেওলার সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা সাদ। এ সময় তিনি আন্তরিকতার সঙ্গে তাকে দিল্লির মারকাজ মসজিদে আসার অনুরোধ করেন।

মাওলানা সাদ কান্ধলভী ইবরাহিম দেওলাকে অনুরোধ করে বলেন, হজরত বুখারী শরিফ আপকে লিয়ে এনতেজার কর রাহে হে, আপকে কামরা এনতেজার কর রাহে হে। (বুখারী শরিফ আপনার জন্য অপেক্ষা করছে, আপনার রুম আপনার জন্য অপেক্ষা করছে।

সাক্ষাতে উপস্থিত প্রতিনিধিদের একজন আওয়ার ইসলামকে ভয়েজবার্তায় জানান, মাওলানা সাদ কান্ধলভীর আগমনে এসময় পুরো রুমে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত সবার মধ্যে অন্য রকম চাঞ্চল্য দেখা যায়।

হজরতজি মাওলানা ইবরাহিম দেওলা মাওলানা সাদের আগমনে সন্তোষ প্রকাশ করে বলেন, ভাই মেরে লিয়ে দোয়া করো। (ভাই আমার জন্য দোয়া করো)

উল্লেখ্য, হজরতজি মাওলানা ইবরাহিম দেওলা এক সময় নিজামুদ্দীন মারকাজ মাদরাসার বুখারী শরিফের উস্তাদ ছিলেন। দীর্ঘ জীবন তিনি দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে নিজেকে কুরবানী দিয়ে আসছেন। তিনি তাবলীগ জামাতের মুরব্বি এবং হজরতজি ইলিয়াস রহ. এর দৌহিত্র মাওলানা সাদের একাধিক কিতাবের উস্তাদ।

দিল্লির নিজামুদ্দীনে শূরা নিয়ে সঙ্কট শুরু হলে তিনি মারকাজ থেকে চলে যান। দীর্ঘ প্রায় এক বছর তিনি মারকাজের বাইরে থাকায় তাবলীগের সাথীদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দেয়।

তবে মাওলানা সাদ কান্ধলভীর গতকালের সাক্ষাৎ নিয়ে নিজামুদ্দীনে চলমান সঙ্কট নিরসন হবে বলে আশা প্রকাশ করছেন মুরব্বিগণ।

মাওলানা সাদ কান্ধলভী শুক্রবার রাতে তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা আহমদ লাটের সঙ্গে সাক্ষাতের জন্য ভোপাল সফর করবেন বলেও সূত্রটি আওয়ার ইসলামকে জানিয়েছেন। সেই সঙ্গে ভারতের শীর্ষ মুরব্বিদের সঙ্গে ধারাবাহিক এ সাক্ষাৎ চালু থাকবে বলেও জানা গেছে।

দিল্লির নিজামুদ্দীন মারকাজ থেকে মাওলানা সাদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন, মাওলানা সাঈদ, মাওলানা ইউসুফ, মাওলানা ইলিয়াস, মাওলানা আবদুস সাà