বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি শিক্ষার্থীদের জন্য মিসরে উচ্চতর ধর্মীয় প্রশিক্ষণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মিসরে অনুষ্ঠেয় ইমাম ও ধর্মীয় নেতাদের উচ্চতর ধর্মীয় প্রশিক্ষণের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আবেদন করতে পারবেন কওমি মাদরাসা থেকে দাওরা হাদিস পাশ শিক্ষার্থীরাও। তাদের জন্য প্রয়োজন হবে কোনো জামে মসজিদ কমিটি বা ইসলামপ্রচারক সংস্থার প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

আগামী ১ জুলাই ২০১৮ সালে এ কোর্স শুরু হবে। চলবে দুই মাস।

আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৭ পর্যন্ত। ২০ ডিসেম্বর ২০১৭ তারিখ বাছাই পরীক্ষা নিবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আবেদনের পূর্ব শর্ত
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের কোনো মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক হতে হবে।

২. আরবি ভাষায় দক্ষ হতে হবে। আরবি বলা, লেখা ও কথোপথনের যোগ্যতা থাকতে হবে।

৩. প্রার্থীকে দাওরায়ে হাদিস বা কামিল বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বা আরবি ভাষায় মাস্টার্স থাকতে হবে।

৪. পূর্বে অংশগ্রহণকারী আবার অংশগ্রহণ করতে পারবে না।

যে সুবিধা পাওয়া যাবে
১. কোনো প্রকার কোর্স লাগবে না।

২. কোর্স চলাকালীন সময়ে থাকা-খাওয়ার ব্যবস্থা কর্তৃপক্ষ করবে।

৩. তবে যাওয়া আসার বিমানভাড়া প্রার্থীকে বহন করতে হবে।

যেভাবে আবেদন করবেন
ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) বা দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আগামী ৩০.১১.২০১৭ তারিখ বিকেল ৫.০০ মধ্যে পৌছাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যা যা পাঠাতে হবে
১. নিখুঁতভাবে পূরণকৃত আবেদনপত্র।

২. পাসপোর্ট সাইজের ৩ কপি সদ্য তোলা ছবি।

৩. শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ।

৪. মসজিদ কমিটি কর্তৃক ইমামতির এবং ইসলাম প্রচার সংক্রান্ত সনদ

৫. ইংরেজিতে লেখা দুই কপি জীবনবৃত্তান্ত

৬. যে কোনো তফসিলি ব্যাংক থেকে ‘ইসলামিক ব্যাংক’ শিরোনামে ২০০ টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট।

বাছাই পরীক্ষা
প্রার্থী নির্বাচনে আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য আর কোনো পত্র দেয়া হবে না। তবে কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ পরিবর্তনের অধিকার রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ