বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সামরিক দিক থেকে সৌদি-ইরান কে বেশি শক্তিশালী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ সম্পাদক

১৯৭৯ সালে খোমেনি আন্দোলনের পর থেকে সৌদি-ইরান দ্বন্দ্ব লেগেই আছে৷ বর্তমানে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে৷

বিবিসি বলছে, অধিকাংশ সময় ইরানের মদদপুষ্ট ইয়েনের হুথি বিদ্রোহীরা সৌদি রাজধানি রিয়াদের দিকে মিসাইল ছুঁড়ে আসছে৷ যা সৌদি বাহিনী আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হচ্ছে৷ তবে যদি রিয়াদে একটিও সফল মিসাইল হামলা হয় তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে৷

সৌদি-ইরানের স্থলপথে পারস্পরিক বর্ডার না থাকায় তাদের যুদ্ধ করতে হবে সমুদ্র অঞ্চলে৷ বিশ্লেষকরা বলছেন, যদি সৌদি-ইরান সমুদ্র অঞ্চলে যুদ্ধে লিপ্ত হয় তাহলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এবং পুরো বিশ্বে এর প্রভাব পড়বে৷

শুধু তাই নয়, ওই সমুদ্র বিশ্বে তেল সরবরাহের একমাত্র রাস্তা হওয়ায় আমেরিকাও তৃতীয় পক্ষ হিসেবে যুদ্ধে লিপ্ত হতে পারে৷ যুদ্ধের ফলে তেল সরবহারের পথ বন্ধ হয়ে যাবে৷

যদি দুই দেশের সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে নিম্নের চিত্রটিই দেখা যাবে৷

সৌদি সৈন্য ও অস্ত্র

সৈন্য: ২ লাখ ৫১ হাজার ৫০০
ট্যাঙ্ক : ৯০০
নতুন যুদ্ধ বিমান: ৩৩৮
টাইফুন জেট: ৬৪টি
পেট্রলিঙ্গ জাহাজ: ১১

ইরানের সৈন্য ও অস্ত্র হলো

সৈন্য: ৫লাখ ৬৩ হাজার
ট্যাঙ্ক: ১ হাজার ৫১৩
নতুন যুদ্ধ বিমান: ৩৩৬
টাইফুন জেট: নেই
পেট্রলিঙ্গ জাহাজ: ১৯৪

এ হিসেব মতে দেখা যায় শুধু বিমান ছাড়া সব ক্ষেত্রে ইরান এগিয়ে আছে। এছাড়াও বেশ কিছু দিক থেকে সৌদি থেকে ইরান এগিয়ে আছে৷ ফলে যুদ্ধে ইরানের সাথে হেরে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে সৌদির। তবে মিত্রশক্তির সহযোগিতা পেলে চিত্র ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: ডেইলি পাকিস্তান

নবীজিকে কতটা ভালোবাসেন? লিখুন, জানবে বিশ্ব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ