বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রোহিঙ্গা মুসলিম গণহত্যা ছিল পরিকল্পিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের বহু তথ্যপঞ্জি রেকর্ড করা হয়েছে। ত্রিশ পৃষ্ঠার ওই প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের চালানো ওই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে এসেছে এমন বহু তথ্যপঞ্জি রয়েছে যা প্রমাণ করে এই হামলা ছিল সুপরিকল্পিত মুসলিম নিধন।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা,মুসলিম নারী,শিশুদের ওপর অকথ্য নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। রাখাইন প্রদেশে বহু মুসলিম নারী ও শিশুকে জীবিত কবর দেয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীরা রাখাইন প্রদেশসহ বাংলাদেশের সীমান্ত এলাকা পরিদর্শন করে বলেছে গণহত্যা চালানোর পর নিহত এবং আহত মুসলমানদেরকে মিয়ানমারের সেনারা আগুনে পুড়িয়ে দিয়েছে।

ইতোপূর্বে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাদের চালানো জাতিগত শুদ্ধি অভিযানকে "ভয়াবহ মানবিক বিপর্যয়" বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, মিয়ানমারের সেনা ও উগ্র বৌদ্ধদের সাম্প্রতিক হামলায় ছয় হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে, আহত হয়েছে সাত হাজারের বেশি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ