সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

সোস্যাল ইসলামী ব্যাংকে ৯ পরিচালক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালক পদত্যাগ করেছেন। একই দিনে নিয়োগ পেয়েছেন নতুন ৯ পরিচালক।

গত সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তাঁরা।

পদত্যাগ করা ৭ পরিচালকের মধ্যে ৪ জন স্বতন্ত্র ও ৩ জন শেয়ারধারী পরিচালক।

নতুন নিয়োগ পাওয়া ৯ পরিচালকের মধ্যে ৭ জন স্বতন্ত্র ও ২ জন শেয়ারধারী পরিচালক।

ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন। নতুন নয় পরিচালককে নিয়োগ দেয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়।

ওই দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ