বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সমাজসেবা অধিদপ্তরের জরিপ : বাংলাদেশে আসা সাড়ে ৩৬ হাজার রোহিঙ্গা শিশু এতিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিয়ানমারের সেনাবাহীনি ও উগ্রবাদী বৌদ্ধ সম্প্রদায়ের নির‌্যাতন তেকে বাঁচতে বাংলাদেশে আসা সাড়ে ৩৬ হাজার  ৩৭৩ জন রোহিঙ্গা শিশুই এতিম। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে সমাজসেবা অধিদপ্তরের ‘রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের’ প্রাথমিকভাবে সম্পন্ন হওয়া জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রাথমিক কাজ ১০ নভেম্বর শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জামিলী।

অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, প্রাথমিক কাজ শেষ হলেও রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় জরিপের কাজ চলমান থাকবে। এর ফলে এতিম শিশুর সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ পর্যন্ত প্রাথমিক কাজ শেষ হয়েছে। বর্তমানে তথ্য-উপাত্ত নথিবদ্ধ করার কাজ চলছে।

আল আমিন জামিলী আরো জানান, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত রোহিঙ্গা এতিম শিশুদের তালিকাভুক্ত করা হয়েছে। শনাক্ত করা এতিম শিশুদের মধ্যে কারো মা আছে, বাবা নেই।  কারো বাবা-মা কেউ নেই। আবার মা-বাবা থাকার পরও পরিত্যক্ত শিশুদের এতিম বলে গণ্য করা হয়েছে। পরবর্তী সময়ে এসব রোহিঙ্গা এতিম শিশুর সুরক্ষার মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে সহিংসতার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ