শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় শিশুসহ নিহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় তিন দফা বিমান হামলায় শিশুসহ ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দেশটির আতারেব শহরে হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মূল লক্ষ্য ছিল বিদ্রোহী অধ্যুষিত স্থানীয় একটি সুপার মার্কেট। মার্কেটটিতে প্রায় শতাধিক ছোট-বড় দোকান ছিল।

স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট জানায়, হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। ভগ্নস্তূপের নিচ থেকে বাকিদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী দলগুলো।

এখনও কেউ হামলার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, রুশ বিমান- সুখয় থেকে ছোঁড়া হয় মিসাইলগুলো।

নিরাপদ জোনের আওতায় পড়ে আলেপ্পো প্রদেশের এ শহরটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ