বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজের ছেলেকে পুলিশে দিলেন স্বপ্না বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ সদর উপজেলায় একজন নিরপরাধ অটোরিকশা চালককে অস্ত্র মামলায় ফাঁসানোর দায়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

সোমবার সকালে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের কার্যালয়ে এসে ছেলে সালমান ইসলামকে সোপর্দ করেন মা স্বপ্না বেগম। পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

সালমানের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামে। গত আগস্ট মাসে সুনামগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়।

এ সময় স্বপ্না বেগম অশ্রুসজল কণ্ঠে বলেন, আমার ছেলে নির্দোষ একজন মানুষকে ফাঁসিয়েছে। তাই নিজেই ছেলেকে পুলিশে সোপর্দ করতে এসেছি।

পুলিশ ও বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট সুনামগঞ্জ শহরের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধারাইল গ্রামের অটোরিকশা চালক নূর মিয়াকে (৩৮) লোহার তৈরি একটি পাইপগানসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় নূর মিয়ার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে অটোরিকশা চালক নূর মিয়া নির্দোষ। তাকে গ্রাম্য বিরোধের কারণে ফাঁসানো হয়েছে। ওই মামলায় এক মাস ১১ দিন কারাভোগের পর ছাড়া পান তিনি।

পুলিশ জানায়, গ্রাম্য বিরোধের কারণে নূর মিয়া এবং তার দুই চাচাতো ভাই আকবুল মিয়া ও সুমিম মিয়াকে ফাঁসানোর ষড়যন্ত্র করেন যুক্তরাজ্য প্রবাসী কয়েছ মিয়া (৩৫)।

এতে জড়িত ছিলেন গ্রামের আনিছুর রহমান ও সালমান ইসলাম। ষড়যন্ত্রের অংশ হিসেবে নূর মিয়ার অটোরিকশায় পাইপগান রেখে পরিকল্পিতভাবে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন ঘটনা।

পুলিশের তদন্তে ঘটনাটি বেরিয়ে আসার পর নিজেদের জালে নিজেরাই ফেঁসে যান যড়যন্ত্রকারীরা। অস্ত্র মামলায় উল্টো আসামি হন কয়েছ মিয়া, আনিছুর রহমান ও সালমান ইসলাম।

তাদের মধ্যে কয়েছ মিয়াকে ২৯ অক্টোবর সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। জামিনে আছেন অপর আসামি আনিছুর রহমান।

মা কর্তৃক পুলিশে সোপর্দ হওয়ার পর প্রতিক্রিয়ায় সালমান সাংবাদিকদের বলেন, ‘আমি ভুল করেছি। আমার আম্মা ফোনে আমাকে বুঝিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার কথা বলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মায়ের কথা মেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ