মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ

কারখানার সামনে ‘চোর’ অপবাদে দুই শ্রমিককে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে দুই শ্রমিককে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ওই শ্রমিকদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে সই নিয়ে তাদের পাওনাদি পরিশোধ না করেই এলাকাছাড়া করেছে কারখানার মালিকপক্ষের লোকজন।

আজ সোমবার শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত ওই দুই শ্রমিক হলেন খুলনা জেলার দৌলতপুরের গিলাতলা গ্রামের খোকন মিয়ার ছেলে রাসু হোসেন (২৬) ও পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার চরবলেশ্বর গ্রামের খলিল মিয়ার ছেলে শাহিন আলম (২২)। তাঁরা ওই কারখানায় এক্সট্রা পদে চাকরি করতেন।

নির্যাতনের শিকার দুই শ্রমিক সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তাঁরা দু’জনই যার যার বাসায় সকালে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে কারখানার কর্মকর্তা নুর মোহাম্মদ শিপন পাটোয়ারী কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুল হকের ছেলে কবির হোসেনকে সঙ্গে নিয়ে নিরাপত্তাকর্মীদের দিয়ে তাঁদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে কারখানায় এনে চুরির অভিযোগে রশি দিয়ে বেঁধে মুখে কাপড় গুজে কারখানার ভেতর বেধড়ক মারধর করে।

এর এক পর্যায়ে শাহিন জ্ঞান হারিয়ে ফেলে। তাঁর চেতনা ফিরলে সকাল নয়টার দিকে কারখানা থেকে বের করে প্রধান ফটকের সামনে গলায় চোর লেখা কাগজ ঝুলিয়ে একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়।

তারা আরও জানায়, শাহিনের ভাড়া বাসার সামনে কারখানার একটি সীসার দণ্ড পাওয়া যায়। এর জের ধরে তাঁদের চোর সাব্যস্ত করে অমানুষিক নির্যাতন চালানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির হোসেন জানান, আমরা এই কারখানায় ব্যবসা বাণিজ্য করি। তাই কারখানার বিষয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। ছেলে দুটি চোর ছিল তাই তাদের শাস্তি দেয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নির্যাতনের শিকার শ্রমিকরা যদি থানায় লিখিত অভিযোগ দেয় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ