বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘মিয়ানমার তাদের অপকর্ম ঢাকতে বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার তাদের অপকর্ম ঢাকতে বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে।

রবিবার (০৫ নভেম্বর) সকালে কক্সবাজারে একটি সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার যে অপকর্ম করছে, তা ঢাকতে এখন দেশটি মিথ্যাচার করছে। বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে প্রয়োজনে জাতিসংঘের অবরোধ আরোপের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সারা দুনিয়া প্রশংসা করেছ। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নয়।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায়সহ দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ