সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

‘পুরো বিশ্বে আজ শান্তির স্লোগান আছে কিন্তু শান্তির কর্মকাণ্ড নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমাদের দেশে এবং পুরো বিশ্বে আজ শান্তির স্লোগান আছে কিন্তু শান্তির কর্মকাণ্ড নেই। শান্তি চুক্তি হয় অশান্তির জন্য।

তিনি বলেন, শান্তির জন্য বিশ্ব মানবতার দূত বিশ্ব নবী, সকল নবী ও রাসূলের নবী হযরত মুহাম্মদ সা. এর কর্মকাণ্ড অনুসরণ করতে হবে। তাঁর জীবনীই সর্বত্তোম জীবনী। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মাদ সা. এর পুর্নাঙ্গ অনুসরণ করতে হবে।

দক্ষিণ রাউজান তা'লীমুল ইসলাম সংস্থার উদ্দ্যোগে ৩ নভেম্বর রাউজান পাহাড়তলী চৌমুহনী ডি.এন প্লাজা চত্বরে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওমর গণি এমইএস কলেজের অধ্যাপক আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

আমন্ত্রিত ওয়ায়েজীন কেরাম ছিলেন হাটহাজারী ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী। উপস্থিত ছিলেন হাটহাজারি মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খান।

আরো উপস্থিত ছিলেন রাউজান সৈয়দুশ শুহাদা রা. মাদ্রাসার মুহতামিম হাজি মাওলানা ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন রাউজান ৯ নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

প্রধান বক্তা বলেন, সহিংসতা ও বিদ্বেষ পরিহার করে মানুষে মানুষে ভালবাসা ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করি। এটাই ইসলামের কালজয়ী আদর্শ।

আরো উপস্থিত ছিলেন বদুপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদ শফি, রাউজানের আলোচিত রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলীলাবাদী, রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক কদলপুরী, আলোকিত রাউজান নিউজ ২৪ ডটকমের সহ-সম্পাদক ইরফান সোলাইমান সহ রাউজানের ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

আসছে রবিউল আওয়াল, জীবনের শ্রেষ্ঠ চিঠিটা নবীজিকেই লিখুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ