বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একাই দেশে ফিরলেন সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে স্ত্রীর দাফন শেষে  আজ দেশে ফিরেছেন।

যুক্তরাজ্য সফর শেষে শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সৈয়দ আশরাফের এপিএস একে এম সাজ্জাদ আলম শাহিন মন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ আশরাফকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা- সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম যুক্তরাজ্যের একটি হাসপাতালে অসুস্থ থাকায় গত ৮ অক্টোবর সেখানে যান তিনি। গত ২৩ অক্টোবর শিলা ইসলাম মারা যান। সেখানে স্ত্রীর দাফন শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। শিলা ইসলাম দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ