বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

নরসিংদীতে বাস-মাইক্রোর সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম : নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাইলে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ সোমবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ