বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

প্রধানমন্ত্রীর ‘বিকৃত’ ছবি ফেইসবুকে, বিএনপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ফেইসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি দেওয়ার অভিযোগে সাতক্ষীরায় কলেজ শিক্ষক ও বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সাতক্ষীরা সদর থানা পুলিশ যশোর পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মারুফ আহমেদ।

গ্রেপ্তার মোদাচ্ছেরুল হক হুদা জেলা বিএনপির সহ-সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক।

ওসি মারুফ জানান, প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেইসবুকে পোস্ট করার অভিযোগে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৪ আক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা আমলে নিয়ে তদন্ত শুরু করলে অভিযোগেন সত্যতা পাওয়া যায়।

গত ১৭ অক্টোবর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলটি রেকর্ড করা হয় বলে জানান ওসি।

মামলার এজাহারে বলা হয়,এতে বলা হয়, আল জাহিদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আপলোড করা পোস্ট মোদাচ্ছেরুল হক হুদা শেয়ার করে এই অপকর্মগুলো অনায়াসে চালিয়ে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর কথা লিখে শেয়ার করছেন।

এ বিষয়ে মোদাচ্ছেরুল হক হুদা বলেন, আমি অনেক সময় কলেজে ক্লাস নেওয়ার সময় মোবাইল ফোনটি অফিস রুমে রেখে যাই। এ সময় কেউ আমার মোবাইল ফোন থেকে শেয়ার করেছে কিনা তা আমি বলতে পারব না।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ