বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

বিশিষ্ট মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ’র বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট লেখক, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।

তিনি দলটির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারীর হাতে প্রথমিক সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

২৪ অক্টোবর বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা নূরুদ্দীন আহমদ, সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি আল মাহমুদ আতিক, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার আলেম উলামাসহ অারও অনেকেই বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দান করেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচি উপলক্ষ্যে সাধারণ মানুষসহ বিভিন্ন আলেম উলামা সংগঠনে যোগ দিচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ