বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ছারছীনা দরবারে অগ্নিকাণ্ড; ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে শিক্ষকদের আবাসিক এলাকার এক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারা করা হচ্ছে।

আগুন ধরে যাওয়া ওই কোয়ার্টারে ছারছীনা দারুসুন্নাত অলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুম মুনীর থাকতেন।

শনিবার রাতে সংগঠিত অগ্নিকাণ্ডে ঘরের ভেতরের থাকা সব মালামাল ভস্মিভুত হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার সময় হঠাৎ একটা বিষ্ফোরনের শব্দ পাওয়া যায়। এর পরই ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে মাদরাসার অফিসে বেল বাজিয়ে, মাইকে আগুনের খবর দিলে মাদরাসার ছাত্ররা ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে।

খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে ঘরের মধ্যে থাকা সব মালামাল ভস্মিভুত হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রাপাত বলে ধারনা করা হচ্ছে।

ছারছীনা দারুসুন্নাত অলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী জানান, আল্লাহর অশেষ মেহেরবানীতে ঘটনাটি সময়মত টের পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ