সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী লেখক ফোরামের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। সংগঠনটির একটি প্রতিনিধি দল দুই দিন কক্সবাজারে অবস্থান করে বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে।

লেখক ফোরামের দায়িত্বশীলরা জানান, গত বৃহস্পতিবার তারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে দিনভর ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ টাকা ও খাবার।

এ সময় লেখক ফোরামের প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাদের কষ্টের কথা শুনে ফোরাম নেতারা সান্ত্বনা দেন এবং বিপদে ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, সভাপতি জহির উদ্দিন বাবর, সহসভাপতি রায়হান মুহাম্মদ ইবরাহীম, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ তাসনীম, সদস্য ইলয়াস হোসাইন প্রমুখ।

ইসলামী লেখক ফোরামের ত্রাণ তৎপরতায় বিশেষ সহযোগিতা প্রদান করে আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম বাংলাদেশ। এছাড়া সৌদি আরব প্রবাসী দা’য়ী শায়খ আহমাদুল্লাহও বিশেষ সহযোগিতা করেন। ফোরাম কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

তারুণ্যদীপ্ত কওমি লেখকরাই ফিরিয়ে আনবে সোনালি যুগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ