বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

নিজেকে পরবর্তী বুদ্ধ দাবি; শত শত কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিজেকে পরবর্তী বুদ্ধ দাবি করে ‘খুন তান’। আর এমন দাবি করে যুবতীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। কয়েক শত কিশোরীর কুমারিত্ব নষ্ট করেছে সে। বিনিময়ে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এমন ধারণা দেয়া হয়েছে। অভিভাবকরাও রীতি অনুযায়ী তাতে অনুমোদন দিয়েছেন।

এ অভিযোগে মিয়ানমারের মন রাজ্য সরকার খুন তানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী ড. আয়ে জান দ্য ইরাবতীকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৌদ্ধ ধর্মের অবমাননা করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি আমরা। তবে খুন তান পালিয়ে গেছে। আমরা তার পাঁচ সহযোগিকে গ্রেপ্তার করতে পেরেছি। দ্য ইরাবতীর রিপোর্টে আরো বলা হয়, জাত লিটে নামেও পরিচিত খুন তান।

ড. আয়ে জান বলেছেন, দু’মাস ধরে খুন তানের ওপর নজর রাখছিল তার সরকার। তার বিরুদ্ধে অপরাধের রেকর্ডও আছে। কিন্তু কেউ মামলা না করায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া যায় নি। এমন অভিযোগ যুবতীদের কাছ থেকে আসতে হয়। কিন্তু তারা তো এমন অভিযোগ করে নি। তাই আমাদের সরকার এ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে জটিলতার মুখোমুখি ছিল।

তবে ২ অক্টোবর মন রাজ্য পার্লামেন্টের নারী ও শিশু অধিকার রক্ষা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ আসে। তাতে বলা হয়, খুন তান পাঁচজন কিশোরীকে যৌন সঙ্গী করেছে। এদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। আশপাশের গ্রামের তিনজনকে প্রলুব্ধ করেছে তাকে বিয়ে করতে।

সরকারের একজন মন্ত্রী বলেছেন, স্থানীয়রা খুব কম শিক্ষিত। তারা বিশ্বাস করে যে, খুন তানই হয়তো প্রকৃত বুদ্ধ হতে যাচ্ছে। তাই তার কাছে তাদের কিশোরী মেয়েদের কুমারিত্ব বিলিয়ে দিলে তাদের কপাল খুলে যাবে। কিন্তু এর পিছনে রয়েছে অন্য কারণ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ