বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

গ্রানাডার আলহামরা প্রাসাদে ৫০০ বছর পর আজানের ধ্বনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমতিয়াজ বিন মাহতাব

মুসলমানদের গৌরবময় অতীতের নীরব সাক্ষী স্পেনের গ্রানাডার আলহামরা প্রাসাদ। যে প্রাসাদ আজানের ধ্বনিতে জেগে ওঠত, সেই প্রাসাদের দেওয়ালগুলো আজানের মধুর ধ্বনি শোনেনি বহু দিন।

গত কয়েকদিন আগে আর সবার মতো পর্যটক হয়ে সেই প্রাসাদে দর্শনে যান সিরীয় নাগরিক টগবগে উজ্জীবীত মুসলিম তরুণ মুজুন্নাস। তিনি সেখানে গিয়ে ঘুমন্ত প্রাসাদকে জাগিয়ে তুলতে আজান দেওয়া শুরু করেন।

আলহামরা প্রাসাদে ৫০০ বছর পর ধ্বনিত হলো হৃদয় নিংড়ানো ঘোষণা ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার ..’।

এ আজানটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়, আর তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে মুজুন্নাস প্রাসাদে দাঁড়িয়ে সুললিত ও সুউচ্চ কণ্ঠে আজান দিচ্ছেন।

তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি অনুভব করলাম, এ প্রাসাদের দেওয়ালগুলো আজান শোনার জন্য বড় ব্যাকুল হয়ে আছে।’

গ্রানাডায় মুসলমান শাসকগণ আলহামরা প্রাসাদ নির্মাণ করেছিলেন। ৭১১ খ্রিস্টাব্দে মুসলমানগণ এখানে আসেন এবং ৮০০ বছর পর্যন্ত এ অঞ্চল শাসন করেন।

গ্রানাডা ১৪৯২ খ্রিস্টাব্দে খ্রিস্টানদের দখলে আসে। মুসলমানদের জোরপূর্বক হয় খ্রিস্টান বানানো হয়, নতুবা তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়।

বাহ্যত এখানকার মুসলমানেরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও, তারা লুকিয়ে লুকিয়ে নিজেদের ইবাদতও করত। গ্রানাডায় ১৫০১ খ্রিস্টাব্দে সরকারী হিসেবে আর কোনো মুসলমান অবশিষ্ট ছিল না।

ভিডিও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ