বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধে সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বিএনপির প্রশংসার পর এবার আওয়ামী লীগেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি।

বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসে করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংলাপের শুরুতেই বক্তব্য দেন সিইসি ও অনুষ্ঠানের সভাপতি কে এম নুরুল হুদা।

আওয়ামী লীগ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী দল উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, ইয়ার আহমেদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সুপ্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি বলেন, “১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর হুকুমে এবং এখানে আওয়ামী লীগের যারা এসেছেন, তাদের অনেকের অনুপ্রেরণায় আমরা গ্রেনেড ও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে দেশ গড়ার উদ্যোগ নেন। এর মধ্যে নির্বাচন কমিশন গঠন করেন। পাকিস্তানের মতো দেশকে বাংলাদেশে আনুগত্য স্বীকারে বাধ্য করেন। ১৯৭৪ এর মধ্যে জাতীয় প্রবৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।”

সিইসি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান অর্জনের মাধ্যমে তিনি বিশ্ব মাতৃকার আসনে সমাসীন হয়েছেন।”

সিইসির বক্তব্যের পর আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপ শুরু হয়।

এর আগে রোববার বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বলে মন্তব্য করেন সিইসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ